বাংলা AI গাইড — দোকানের কনটেন্ট পরিকল্পনা কাল্পনিক উদাহরণ; নিজের যাচাই করা তথ্য বসান। ১. পরিকল্পনা আমার ছোট দোকানের সাত দিনের কনটেন্ট পরিকল্পনা তৈরি করো। শুধু নিচের তথ্য ব্যবহার করবে। তথ্য না থাকলে প্রশ্ন করবে; পূরণ করে লিখবে না। প্রতিদিন একটি প্রস্তাব দাও: উদ্দেশ্য, ধরন, প্রয়োজনীয় ছবি, ৫০ শব্দের মধ্যে খসড়া এবং প্রকাশের আগে যাচাইয়ের প্রশ্ন। নতুন ছাড়, ভুয়া ক্রেতার প্রশংসা, স্টক-সংকট, পরিবেশগত দাবি বা মানের নিশ্চয়তা যোগ করবে না। প্রতিদিন পোস্ট করতেই হবে এমন শর্ত নেই। দোকানের তথ্য: [পণ্যের নাম, উপাদান, মাপ, দাম, রং, স্টক যাচাইয়ের পদ্ধতি, ডেলিভারি এলাকা, ফি, অর্ডারের নিয়ম লিখুন] সীমা: [ছবির সংখ্যা, লেখার সময়, উত্তর দেওয়ার সময় লিখুন] লক্ষ্য: ক্রেতাকে পণ্যের যাচাই করা তথ্য বুঝতে সাহায্য করা। ২. খসড়া যাচাই নিচের পোস্টটি যাচাই করো। একটি তালিকা দাও: দাবি, আমার দেওয়া তথ্যে তার প্রমাণ, এবং কী বদলাতে হবে। প্রমাণ না থাকলে 'যাচাই বাকি' লেখো। প্রমাণ নেই এমন কথা শুধু সুন্দর করে আবার লিখবে না। শেষে সর্বোচ্চ ৫০ শব্দের একটি সংশোধিত খসড়া দাও। মূল তথ্য: [নিজের যাচাই করা তথ্য] পোস্ট: [পর্যালোচনার খসড়া] গাইড: https://banglaaiguide.com/blog/choto-online-dokan-7-diner-content-plan/